শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক Brown Review: Karisma Kapoor Delivers Career-Best; Surya Sharma And Jisshu Sengupta Shine In A Haunting Noir | Web-series News বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার

বাজেটে শিক্ষা-চিকিৎসায় পর্যাপ্ত বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
বাজেটে শিক্ষা-চিকিৎসায় পর্যাপ্ত বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা, রেশনিং চালু, চিকিৎসা নিশ্চয়তা, বয়স্কদের পেনশনের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা।

রোববার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।

সমাবেশে বক্তরা বলেন, ‘বাজেটে প্রতিবছর গ্রামীণ ও বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারদলীয় নেতাকর্মীদের অনৈতিক যোগসাজশে সাধারণ মানুষ সেই বরাদ্দ থেকে বঞ্চিত হন। উপজেলা কেন্দ্র, ইউনিয়ন কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে লোকবল ও চিকিৎসা সামগ্রীর অভাবের সাথে ব্যাপক দুর্নীতির ফলে চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হয়।

করোনা মহামারিকালে আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছেন উল্লেখ করে বক্তারা আরও বলেন, ‘বাজেটে তাদের পুনর্বাসনে বিশেষ বরাদ্দ রাখতে হবে। সাধারণ গরিব মানুষ আজ খাদ্য, চিকিৎসা সংকটে আছেন। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই যেন হয় এবার বাজেটের মূল লক্ষ্য।

এছাড়া করোনাকালে আগামী ৬ মাস সব কর্মহীন দরিদ্র পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে নগদ সহায়তারও দাবি জানান তারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom