শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাড্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
বাড্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াদ আলী (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৬টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড ৬০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ জাগো নিউজকে জানান, সকালের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, পাথর ভর্তি একটি দ্রুতগামী ট্রাকের ওপরে ছিলেন ওই শ্রমিক। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ট্রাকটির চাপায় তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত ইয়াদ আলী শেরপুর জেলা শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মো. সুমেজ আলীর সন্তান। বর্তমানে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন পশ্চিম আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর