শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বাবার দাফনে বাড়ি ফাঁকা, চুরি হলো সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
বাবার দাফনে বাড়ি ফাঁকা, চুরি হলো সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের দাবি, তার বাবার দাফন ও পারিবারিক কাজে বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা ও প্রায় এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৫ হাজার টাকা।

এ ঘটনায় গতকাল বুধবার (৭ অক্টোবর) পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. মিজানুর রহমান খান (৪৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাবা গত ৫ অক্টোবর সকালে মারা যান। বাবার দাফন ও পারিবারিক কাজে তিনি স্ত্রী-সন্তানসহ পৈতৃক বাড়িতে চলে যান। এ সময় তার নিজ বসতঘরটি তালাবদ্ধ ছিল।

মিজানুর রহমান জানান, বুধবার দুপুর দুইটার দিকে ব্যাংকের চেক নিতে তিনি নিজ বাড়িতে ফেরেন। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বাড়ির পেছনের দরজা খোলা দেখতে পান তিনি। এরপর আশপাশের লোকজনকে নিয়ে ঘরে খোঁজাখুঁজি করে দেখা যায়, পেছনের কক্ষের স্টিলের আলমারিতে রাখা ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি স্বর্ণের গলার চেইন নেই। চেইন দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মিজানুর রহমানের ধারণা, বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় গতকাল দুপুরে একটি চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর