বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাসযোগ্য শহরের তালিকায় ১৬৬তম ঢাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫৩ সময় দেখুন
বাসযোগ্য শহরের তালিকায় ১৬৬তম ঢাকা


আন্তর্জাতিক ডেস্ক

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বাসযোগ্য ১৭২ শহরের তালিকায় ঢাকা ১৬৬ নম্বরে রয়েছে। এর আগের বছর ১৪০ শহরের তালিকায় ঢাকা ছিল ১৩৭।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে বিচার করে ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর ৩৯ দশমিক ২। পাঁচ সূচকের মধ্যে ঢাকা সবচেয়ে কম ২৬.৮ স্কোর পেয়েছে অবকাঠামোতে, এই সূচকে ঢাকার চেয়ে খারাপ দশায় আর কোনো শহর নেই। এমনকি তালিকার তলানিতে থাকা দামেস্কও অবকাঠামোতে ৩২ দশমিক ১ স্কোর পেয়েছে।

২০২১ সালে বাংলাদেশের স্কোর সবচেয়ে কম ছিল স্বাস্থ্যখাতে, এবার তা সামান্য বেড়ে ২৯ দশমিক ২ হয়েছে, যা দামেস্ক, আলজিয়ার্স আর ত্রিপোলির সমান। অবশ্য ক্যামেরুনের দুয়ালা, জিম্বাবুয়েরে হারারে আর নাইজেরিয়ার লাগোসের স্বাস্থ্য আরও খারাপ।

৯৯ দশিক ১ স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ফিরে পেয়েছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ২০১৮ এবং ২০১৯ সালের তালিকাতেও ভিয়েনা ছিল শীর্ষে। কিন্তু কোভিড মহামারির শুরুতে লকডাউনের সময় ভিয়েনা চলে যায় ১২ নম্বরে।

২০২১ সালে তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ বছর অকল্যান্ড এক ধাক্কায় নেমে গেছে ৩৪ নম্বরে।

এদিকে, ৯৮ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডেনমার্কের কোপেনহেগেন। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং কানাডার ক্যালগারি। তারপরের অবস্থানটি কানাডার আরেক শহর ভ্যাঙ্কিউবারের। শীর্ষ ১০ বাসযোগ্য শহরের ছয়টিই ইউরোপে।

বাসযোগ্যতার বিচারে তালিকার সবচেয়ে নিচে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, সব মিলিয়ে স্কোর ৩০.৭। ৩২.২ স্কোর নিয়ে নাইজেরিয়ার লাগোস তালিকার ১৭১তম এবং ৩৪.২ স্কোরে লিবিয়ার ত্রিপোলি ১৭০তম অবস্থানে আছে। আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবির পরই ১৬৬ নম্বরে রয়েছে ঢাকা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর