সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বায়ু দূষণে ঢাকাবাসীর আয়ু কমেছে সাড়ে ৭ বছর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
বায়ু দূষণে ঢাকাবাসীর আয়ু কমেছে সাড়ে ৭ বছর


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে গত ক’বছর যাবত। বিশ্বে শীর্ষ দূষিত কয়েকটি শহরের অন্যতম ঢাকার মানুষের স্বাস্থ্যের ওপর সর্বাধিক নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষের গড় আয়ু কমছে দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে।শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ এই তথ্য প্রকাশ করেছে।

এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের কারণে বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস। ঢাকায় কমেছে প্রায় সাত বছর সাত মাস।

বুধবার (১ সেপ্টেম্বর) শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ এর গবেষণায় আরও দেখা গেছে, রাজধানী ঢাকায় গত ১০ বছরে বায়ু দূষণ বেড়েছে ৮৬ শতাংশ।বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু দুই থেকে ৯ বছর পর্যন্ত কমছে।এছাড়াও এর ফলে নানা ধরনের কঠিন অসুখের সম্মুখীন হতে হচ্ছে।

গবেষণা বলছে, সারা দেশের ৬৪টি জেলার প্রত্যেকটিতেই বায়ু দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী অন্তত তিন গুণ বেশি।

দূষিত বাতাসে কঠিন ও তরল পদার্থ উড়ে বেড়ায়, যার মধ্যে রয়েছে কাঁচ, ধোঁয়া বা ধুলা, যেগুলোকে ‘বস্তুকণা’ হিসেবে উল্লেখ করা হয়।

বিশেষ করে শিশু ও বয়স্করাই বায়ু দূষণের সবচেয়ে বড় শিকার। বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ভারতের রাজধানী দিল্লীবাসী। প্রায় ৪০ শতাংশ ভারতীয়দের আয়ু ৯ বছর পর্যন্ত কমাচ্ছে সে দেশের বায়ু দূষণ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর