শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আইন-আদালতের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল নয় এবং দলটি আইন-আদালতের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে নানা কথা বলছে। তারা বলছে, ‘আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’। বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

এর আগে, বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মহিলা দল আয়োজিত এক সমাবেশে দলটির মহাসচিব বলেন, সরকার ইচ্ছা করলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারে। সুতরাং বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার।

বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার যদি অবৈধই হয়, তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? আর এই সরকার অবৈধই বা কী করে হয়! সংসদে তো আপনাদেরও প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহন কোম্পানির বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিষয়টির নিন্দা জানান। তিনি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি হাফ পাস সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানান। একইসঙ্গে প্রশ্ন রেখে বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর