রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
‘বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না’


ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি এবং করবে না।

তিনি বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। সবাই এই দেশের নাগরিক, এখানে কেউ যেন সম্প্রদায়ভিত্তিক বিভাজনে না জড়ায়।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নানা ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছে। তবে অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি অতীতে হিন্দু সম্প্রদায়ের ভোটকে বাক্সবন্দি করার চেষ্টা করেছে। এখনো একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে। সবাইকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘নানা ইস্যু সৃষ্টি করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।’

সালাহউদ্দিন দাবি করেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের মত প্রকাশ করতে পারবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর