রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খোন্দকার মোশাররফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ সময় দেখুন


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে “কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে” অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন যে, প্রশাসনিক প্রয়োজনেই কুমিল্লাকে বিভাগ করতে হবে এবং কুমিল্লার জনগণ এর বাইরে অন্য কোনো নাম মেনে নেবে না।

ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা সকলে কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। আমরা কুমিল্লায় বিভাগ চাই।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের জন্য তিনি আহ্বান জানান এবং এতে ব্যক্তিগতভাবে তার সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন।’

বিএনপি নেতা বলেন, ‘এসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনলে এবং আল্লাহ সেই সুযোগ দিলে, সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।’

সভায় উপস্থিত ছিলেন এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতির ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব
আব্দুল মান্নান ইলিয়াস, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর