শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া জুলুম’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
‘বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া জুলুম’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির নেতাকর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলম ঝাপড়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশ থেকে বিরোধীদল ও মতকে উৎখাত করে বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। এরই সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও জখমের মাধ্যমে দেশকে এক অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে নিক্ষেপ করেছে তারা।’

তিনি বলেন, ‘একদলীয় শাসনের স্বাদ চিরকাল ভোগ করার অলীক স্বপ্ন বাস্তবায়ন করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস।’

মির্জা ফখরুল বলেন, ‘জনসমর্থন শূন্যের কোটায় আঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে দেশব্যাপী তাণ্ডব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে দুঃশাসনকে দীর্ঘায়িত করা। ভয়াবহ দুঃশাসন ও গণবিরোধী সিদ্ধান্তের কারণে ক্ষমতাসীনরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার সন্ত্রাসের অবাধ বিস্তারের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। ক্ষমতাসীনরা আইনের শাসন, সুবিচার, জনগণের গণতান্ত্রিক অধিকারসহ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিতেও তারা কুণ্ঠিত হচ্ছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আলম ঝাপড়াকে নির্মম কায়দায় হত্যার মাধ্যমে অমানবিকতা ও নিষ্ঠুরতার আরেকটি নজির স্থাপন করা হলো। বর্তমান শাসকগোষ্ঠীকে স্মরণ করিয়ে দিতে চাই যে, যুগে যুগে নিষ্ঠুর শাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, আপনাদের পতনও সময়ের ব্যাপার মাত্র।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর