শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০৪ সময় দেখুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত


ঢাকা: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তার হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। তবে আপাতত তার স্টেন্ট বসানো বা অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের পর চিকিৎসকরা জানান, একটি ব্লক ধরা পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো সার্জারি বা স্টেন্টিংয়ের প্রয়োজন নেই। ওষুধ ও নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে তাকে রাখা হবে। এক মাস পর পুনরায় চেকআপের জন্য আসতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করলে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হয়।

তার অসুস্থতার খবর প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান প্রধানামন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কাছে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর