সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপি সরকারে এলে ব্যাংক–বিমা খাতে বড় সংস্কারের ঘোষণা আমীর খসরুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
বিএনপি সরকারে এলে ব্যাংক–বিমা খাতে বড় সংস্কারের ঘোষণা আমীর খসরুর


ঢাকা: ব্যাংক ও বিমা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিএনপি সরকারে এলে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, গত দেড় দশকে দলীয় বিবেচনায় ব্যাংক ও বীমা কোম্পানি গড়ে তুলে আওয়ামী লীগ দেশের আর্থিক খাতকে অকার্যকর ও ক্ষতিগ্রস্ত করেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলনায়তনে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় যেভাবে ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি বিতরণ করা হয়েছে, তাতে অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এ প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহি ছিল না, আর তারই খেসারত দিয়েছে সাধারণ মানুষ।’

তিনি আরও বলেন, ‘ইনস্যুরেন্স খাতে নৈরাজ্য এতটাই বিস্তৃত হয়েছে যে এখন অন্তত ২০টি কোম্পানি গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব কোম্পানির অবস্থা দেখলে বোঝা যায় কীভাবে বছরের পর বছর লুটপাট চলেছে।’

বিএনপি নেতা অভিযোগ করেন, যারা ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করেছে, তারা লাভবান হয়েছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানগুলো এবং তাদের সঙ্গে যুক্ত হাজারো কর্মকর্তা-কর্মচারী।

ক্ষমতায় গেলে ব্যাংক ও বিমা খাত থেকে দলীয়করণ তুলে দিয়ে শক্তিশালী রেগুলেটরি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তার ভাষায়, বিএনপি সরকারে গেলে আর্থিক সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ব্যাংক ও বিমা খাতে দলীয় নিয়ন্ত্রণ নয়— পেশাদারিত্ব থাকবে, জবাবদিহি থাকবে।

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও বিনিয়োগের নিরাপত্তার সঙ্গে ব্যাংক–ইনস্যুরেন্স খাত সরাসরি সম্পর্কিত। তাই এই খাতে অনিয়ম চলতে দেওয়া হবে না।’

আমীর খসরু জানান, দীর্ঘদিন ধরে ইনস্যুরেন্স খাতের অনেক কোম্পানি গ্রাহকদের ভোগান্তির মধ্যে রেখেছে। গ্রাহকের দাবি মেটাতে ব্যর্থ হওয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

“যারা সাধারণ মানুষের টাকা নিয়ে খেলেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে,” বলেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।

পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আর্থিক খাতের অনিয়ম রোধে রেগুলেটরি সংস্থাগুলোকে পেশাদারিত্বের ভিত্তিতে পুনর্গঠন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর