মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’


ঢাকা: দেশে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি বা দখলবাজির মতো কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না। যদি কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তবে তারা শহীদ জিয়ার কর্মী কিংবা বিএনপির কেউ নন ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লক্ষ্যকে সামনে রেখে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ রক্ত দিয়েছিল গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য। পরবর্তীতে ২৪-এর গণআন্দোলনেও শ্রমজীবী মানুষের রক্তের অবদান রয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।’

বর্তমানে প্রতিষ্ঠিত নতুন সরকারের সাফল্য বা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনও আসেনি উল্লেখ করে তিনি বলেন যে, ‘সরকারের মেয়াদের মাত্র দশ ভাগের এক ভাগ সময় অতিবাহিত হয়েছে। তাই এই উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত না করে সাধারণ মানুষের জীবনের শান্তি বজায় রাখতে প্রতিটি রাজনৈতিক কর্মী ও নাগরিককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারাসহ শ্রমিক সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা সংক্রান্ত বার্তাগুলোতে সমর্থন জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর