সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপির প্রার্থী তালিকায় নেই হেভিওয়েট যে ১৫ নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
বিএনপির প্রার্থী তালিকায় নেই হেভিওয়েট যে ১৫ নেতা


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি দলের অন্তত ১২ জন হেভিওয়েট নেতার। ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবার বাদ পড়েছেন।

এছাড়া, দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী— এ তালিকায় স্থান পাননি।

এদের মধ্যে অনেকে গত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়েও সক্রিয় ছিলেন। তাই দলীয় অঙ্গনে তাদের বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রার্থী ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘চূড়ান্ত তালিকার আগে আরও কিছু আসনে পরিবর্তন আসতে পারে। এটা প্রাথমিক তালিকা।’

সূত্র জানিয়েছে কয়েকটি আসনে জোটের সমন্বয় ও নতুন প্রার্থীর বিষয়ে আলোচনা চলছে। তাই চূড়ান্ত তালিকায় এই নেতাদের দেখা যাবে কি না সেটাই এখন প্রশ্ন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর