রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিএনপির বিরুদ্ধে একটি দল কুৎসা রটাচ্ছে: মজনু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

রাজধানীর লালবাগ আজাদ বালুর মাঠে বিএনপি আয়োজিত কর্মশালা

ঢাকা: বিএনপির বিরুদ্ধে একটি দল কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লালবাগ আজাদ বালুর মাঠে আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মজনু বলেন, ‘‘একটি দলের প্রধান বলছেন, দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে। অথচ, যারা এসব অভিযোগ করছেন তারা যে ৫ আগস্টের পর ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করছেন, তা নিয়ে কোনো কিছু বলছেন না। বিএনপি তো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে বহিষ্কার করেছে। কিন্তু সে দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে?’’

তিনি বলেন, ‘‘বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে। দুই-একটি জায়গায় তা পুনঃদখল নিতে গেলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আর একটি দল দখল করে বলে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি। এই হচ্ছে বিএনপির সঙ্গে অন্যদলের পার্থক্য।’’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘‘তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্যের রাজনীতি থাকবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। দেশকে দুর্নীতি ও একনায়কতন্ত্র মুক্ত করতে হলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।’’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘‘বিএনপি একটি সংগ্রামী দল। গণতন্ত্র ও বহুদলীয় শাসনব্যবস্থার প্রয়োজনে এ দলটির জন্ম। তাই গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না।’’

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, মীর আশরাফ আলী আজম, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
বিএনপি
রফিকুল আলম মজনু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর