শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০০ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

দোয়া-মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ দোয়া-মাহফিল আয়োজন করে।

রিজভী বলেন, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।’

তিনি বলেন, ‘১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।’

রিজভী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে সরকার।’

তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে- গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন, যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।’

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপি
রুহুল কবির রিজভী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom