শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

‘বিএনপি’র সঙ্গে ওয়ান-ইলেভেনের উপকারভোগীরাও এখন সক্রিয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
‘বিএনপি’র সঙ্গে ওয়ান-ইলেভেনের উপকারভোগীরাও এখন সক্রিয়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র দুঃশাসন আর দুর্নীতির কারণেই ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। আর এখন এই দলটির সঙ্গে ওয়ান ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতায় তিনি এসব বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় ড. কামাল হোসেন ওই সরকারকে সার্টিফিকেট দেন- যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুশাসনের জন্য নাগরিক- সুজনও ওই সময় তাদের সঙ্গে ছিল। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা এখন আবারও সরব হয়েছে। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপস জানে না। অসংখ্যবার হত্যা চেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি’র রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।’

স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সম্মেলনে বক্তব্য দেন।

জেআর/সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর