সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!||What are the new and different features of Vivo X90 than Vivo X80 – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!||What are the new and different features of Vivo X90 than Vivo X80 – News18 Bangla


জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo ভারতে একটার পর একটা ফোন লঞ্চ করে চলেছে। ভারতের বাজারে Vivo কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ফোন রয়েছে। ইতিমধ্যেই Vivo ভারতের বাজারে তাদের দুটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে।

ভারতের বাজারে Vivo কোম্পানির লঞ্চ করা সেই দুটি ফোন হল Vivo X90 এবং Vivo X90 Pro। এই দুটি ফোনেই MediaTek Dimension ৯২০০ ব্যবহার করা হয়েছে। এর আগে Vivo কোম্পানি ২০২২ সালে Vivo X80 চালু করেছিল। ফোনটির সেল ৫ মে থেকে শুরু হবে, যা জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Vivo India থেকে কেনা যাবে।Vivo X90-এর ৮ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ১২ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজের দাম ৬৩,৯৯৯ টাকা। Vivo X80-এর ৮ GB+ ১২৮ GB মডেল ৫৪,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে উপলব্ধ, যেখানে ১২ GB+২৫৬ GB ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা।

Vivo X90 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির আল্ট্রা-ভিশন আই প্রোটেকশন স্ক্রিন সহ প্রফেশনাল গ্রেড আই প্রোটেকশন। ফোনটি ১২০ Hz রিফ্রেশ রেট যুক্ত। অন্য দিকে, Vivo X80 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির E5 AMOLED প্যানেল, ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ Hz রিফ্রেশ রেট সহ FHD+ স্ক্রিন।

আরও পড়ুন: স্ক্রিন সবচেয়ে বড়, স্পোর্টস মোড ১১০-এরও বেশি! দেশে এল Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ!

প্রসেসর –

Vivo X90 ফোনে রয়েছে MediaTek Dimensity ৯২০০ চিপসেট। অন্য দিকে, বিগত বছরের মডেল Vivo X80 ফোনে Mediatek Dimensity ৯০০০ চিপসেট পাওয়া যাচ্ছে। Vivo X90 ফোন Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Funtouch OS13-এ কাজ করে এবং Vivo X80 ফোন Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Funtouch OS 12-এ চলে।

ক্যামেরা –

Vivo X90 ফোনে ব্যবহার করা হয়েছে Sony IMX866 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের VCS ট্রু কালার মেন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। এই ফোনটিতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: BSNL অফারে বদল, ৩৯৮ টাকার প্ল্যানে আর পাওয়া যাবে না আনলিমিটেড ডেটা!

অন্য দিকে, Vivo X80 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে রয়েছে f/1.75 অ্যাপারচার এবং OIS সহ একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX866 প্রাথমিক সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX663 আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ৫০এমএম – ২০এমএম অ্যাপারচার-সহ। এই ফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

Vivo X90 ফোনে রয়েছে ৫০W ওয়্যারলেস ফ্ল্যাশচার্জ সহ একটি ৪৮১০mAh ব্যাটারি। অন্য দিকে, Vivo X80 ফোনে রয়েছে একটি ৪৫০০ mAh ব্যাটারি রয়েছে, যা ৮০ W দ্রুত চার্জিং সাপোর্ট করে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Smartphone, Vivo smartphone, Vivo X80



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর