বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিক্ষোভের ৫ম দিন লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬১ সময় দেখুন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঘিরে পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলসে ‘ম্যাস অ্যারেস্ট’ চালিয়েছে পুলিশ।

শহরের মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার (১০ জুন) রাতে ডাউনটাউন এলাকার এক বর্গমাইল অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেন।

মেয়র বলেন, বিক্ষোভকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট করছে, তাই শহরের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, কারফিউ কার্যকরের পর পুলিশ ডাউনটাউন এলাকায় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পুলিশ জানায়, একাধিক দল এখনো জড়ো হয়ে রয়েছে।

মেয়র ব্যাস বলেন, মঙ্গলবার (১০ জুন) প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আগের কয়েক দিনে আরও ডজনখানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ জুন) রাতেই শহরের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, আমরা এক মোড়বদলের অবস্থায় পৌঁছেছি। এখনই থামাতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। তবে এদের গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই, কেবলমাত্র ফেডারেল সম্পত্তি ও কর্মকর্তাদের রক্ষা করাই তাদের দায়িত্ব।

লস অ্যাঞ্জেলস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানান, কারফিউ কোনো মতপ্রকাশ থামানোর উদ্দেশ্যে নয়; বরং জীবন ও সম্পদ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর