রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We need to sit down and reflect on our mistakes’: Babar Azam calls for changes after Pakistan’s 0-3 England sweep | Cricket News ‘Khwaab Ho Tum…’: Malaysian PM Anwar Ibrahim Channels Kishore Kumar As BRICS Gets Bollywood Twist | Watch | World News ‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’ নোয়াখালী: স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়: রফিকুল ইসলাম খান সাতক্ষীরায় বাড়ছে কুষ্ঠরোগী, নতুন শনাক্ত ৪১ জন ওটিপি-মুক্ত নিরাপদ পেমেন্ট: ভিসা পাসকি প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল ফিনটেক সম্ভাবনা

‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’


ঢাকা: নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী গুলশান থানা শাখা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, গতকাল গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকজন মিছিল করেছে। এর প্রতিবাদেই গুলশান থানা জামায়াতের পক্ষ থেকে আজকের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘যারা আমাদের শত শত মায়ের বুক খালি করেছে, যারা এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, যারা কোটি কোটি টাকা পাচার করেছে এবং যারা গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হতে পারে না।’

প্রশাসনের উদ্দেশে ইয়াসিন আরাফাত বলেন, এত বড় ও গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে, তার জবাব দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের যতগুলো মিছিল হচ্ছে, সেসব ঘটনার বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট জবাব দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ‘এই সরকার ফ্যাসিবাদী খুনিদের বিচারকার্যে শিথিলতা দেখানোর কারণেই তারা আজ দুঃসাহস দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার যদি নিষিদ্ধ লীগের বিচার কার্যক্রম নিয়ে কোনো ধরনের তালবাহানা করে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ।’

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের নানামুখী অপতৎপরতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মিছিলে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর