শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে ঘাসফুল’র শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
বিজয় দিবসে ঘাসফুল’র শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

মহান বিজয় দিবস ও দেশের অধিকার আদায়ের জন্য আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঘাসফুল’র কোমলমতি শিক্ষার্থীরা।

শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন ঘাসফুল আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি’র শিক্ষক ও শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সুপারভাইজারগণ সকাল ৮:০০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে দেশের জন্য লড়ে যাওয়া শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

ঘাসফুল’র সুপার ভাইজার বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কিছু করতে। এই ঝরে পড়া শিশুদের ভেতর তেমন কেউ বিজয় দিবস সম্পর্কে জানে না। ঘাসফুলের শিখন কেন্দ্রের মাধ্যমে তারা আজ এই দিবসের গুরুত্ব ও দেশের জন্য প্রাণ দেয়ার কথা, ত্যাগের কথা জানতে পেরেছে। সুপারভাইজার সকল জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর