সারাবাংলা ডেস্ক
ঢাকা: বাংলাদেশের মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (১৬ ডিসেম্বর) এক বার্তায় তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের সরকার ও জনগণকে ৫২তম বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্তায় বলা হয়, ভারত-বাংলাদেশ মৈত্রী শুধুমাত্র তার জনগণের স্বার্থেই কাজ করেনি বরং এর বাইরেও একটি উদাহরণ তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এস জয়শঙ্কর। এতে বাংলাদেশ-ভারতের সম্পর্কের বিভিন্ন দিক চিত্রায়িত হয়েছে।
সারাবাংলা/আইই