রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিজিবি দিবসে হিলি সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার দিলো বিজিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ সময় দেখুন
বিজিবি দিবসে হিলি সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার দিলো  বিজিবি


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী ও ভারতের বিএসএফ ৬১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সীতারাম এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো আলম হোসেন ও ভারতের বিএসএফ ৬১ ব্যাটালিয়নের চেকপোস্ট কমান্ডার রোহিত সীমাসহ বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান,বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে দু-দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে ছিল সীমান্তে দায়িত্ব পালনরত দু-বাহিনী।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর