রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০১ সময় দেখুন
বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন। সরকার গঠনের মাত্র ৩ মাসের ব্যবধানে মন্ত্রীদের দেখলেই জনগণ কেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সরকার সেটি বুঝতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ওপর জুলুম-নির্যাতন করে কেউই ক্ষমতায় থাকতে পারেনি, পারবে না। সরকারের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ৩ মাস যেতে না যেতেই জনগণ যেভাবে মন্ত্রীদের দেখামাত্র ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এটি সরকারের জন্য ভয়ের কারণ!

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সরকার নির্বাচনের বৈতরণী পার হতে জনগণকে চমকপ্রদ প্রতিশ্রুতি দিয়েছিল। বিএনপি নিজের ৩১ দফায় সংবিধান সংস্কারের ওয়াদা দিলেও সরকার গঠন করে সেই ওয়াদা পূরণ করেনি, বরং স্বরাষ্ট্র মন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন তারা কেবলমাত্র নির্বাচনের জন্যেই সংস্কারের পক্ষে কথা বলেছেন। তারমানে তারা সংস্কার চায় না বলেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। কারণ সংস্কার হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ব্যাংক দখল-লুট করতে পারবে না।

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করতে সরকার গণশুনানির আয়োজন করেছিল। সেই গণশুনানিতে অংশীজনেরা বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সুপারিশ করেছে। কিন্তু সরকার জনগণের সেই সুপারিশ ও মতামত উপেক্ষা করে আবারও প্রায় ১৭ শতাংশ দাম বৃদ্ধির পথে হাঁটছে।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সরকার এক মাসে দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে। এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই।

তিনি বলেন, ইসলামী ব্যাংকে এমন এক ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যিনি দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিল।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ কৃষি, শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলবে। এই প্রভাব সরাসরি জনগণের ওপর পড়বে।

ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রায় ১৬.৭ শতাংশ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী সিদ্ধান্ত। মাত্র ৩ মাসে সরকার দুবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করায় তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ।

সমাবেশ শেষে, দফায়-দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়-বিজয়নগর প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom