বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিনিময় চুক্তিতে ফিলিস্তিনকে ১০ লাখ ভ্যাকসিন দিচ্ছে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
বিনিময় চুক্তিতে ফিলিস্তিনকে ১০ লাখ ভ্যাকসিন দিচ্ছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

বিনিময় চুক্তির আওতায় ফিলিস্তিনকে ১০ লাখ ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন দিচ্ছে ইসরাইল। শুক্রবার (১৮ জুন) চুক্তির পরপরই সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে। এ চুক্তির আওতায় সমান সংখ্যক ভ্যাকসিন ইসরাইলকে আবার ফেরত দেবে ফিলিস্তিন। শুক্রবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দফতর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ও ইসরাইলের মধ্যে চুক্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনে পৌঁছেছে। পিএ ও তেল আবিবের এই বিনিময় চুক্তির ফলে ফিলিস্তিনে সম্ভাব্য সময়ের আগেই ভ্যাকসিন কার্যক্রম চালানো সম্ভব হবে।

মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোম্পানি ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনের পাওয়ার কথা রয়েছে। এদিকে ৫৫ শতাংশ নাগরিকের উপর ভ্যাকসিন প্রয়োগের পর ইসরাইলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ লাখের বেশি ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণের আগেই এসব ভ্যাকসিন কাজে লাগাতে ফিলিস্তিনকে সরবরাহ করবে ইসরাইল। আর ফিলিস্তিন যখন সেপ্টেম্বর নাগাদ ফাইজারের ভ্যাকসিনগুলো হাতে পাবে তখন তা ইসরাইলকে ফিরিয়ে দেবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর নাগাদ হাতে পাবে বলে আশা প্রকাশ করেছ ফিলিস্তিন। এদিকে শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হতে চলা ইসরাইলের পাঠানো ভ্যাকসিনগুলো পুরোপুরি ব্যবহার ফিলিস্তিন করতে পারবে কি না— সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর