Amazon Great Freedom Festival Sale : স্বাধীনতা দিবস উপলক্ষে Amazon Great Freedom Festival Sale অফার নিয়ে আসছে। এটা চলবে ৫ অগাস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত। Amazon এইবারের অফারে বেশকিছু জিনিসে আকর্ষণীয় ছাড় দেবে। তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স গুডস, ল্যাপটপ (Laptop), ক্যামেরা (Camera), ফ্যাশন অ্যান্ড বিউটি (Fashion & Beauty), হোম অ্যান্ড কিচেন (Home & Kitchen), টিভি অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস (TV & Appliances) এবং মোবাইল-সহ বেশ কিছু ক্যাটাগরিতে। কেনাকাটার সময়ে কেউ যদি এসবিআই ক্রেডিট কার্ড (SBI credit card) বা ক্রেডিট ইএমআই (credit EMI) দিয়ে কেনাকাটা করে, তাহলে Freedom Festival Sale-এ আরও ১০ শতাংশের সরাসরি ছাড় পাওয়া যাবে। এছাড়াও ক্যামেরা ও ক্যামেরা অ্যাক্সেসারিজের জন্য ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
অন্য সময়ে iPad ৫৪,৯০০ টাকায় বিক্রি করা হয় সেই জায়গায় Amazon Great Freedom Festival Sale-এ মাত্র ৪৭,৯০০ টাকায় বিক্রি করা হবে। বেশকিছু স্মার্টফোন যেমন OnePlus Nord 2, OnePlus Nord CE 5G, Samsung M21 2021, iQoo Z3 5G-এর মত কিছু ফোনে আকর্ষণীয় ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। Amazon sale-এ Tecno Pova 2-এর মত স্মার্টফোনও পাওয়া যাবে এবার। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি এবং ৬.৯৫ ইঞ্চি FHD + ডিসপ্লে দেওয়া হবে। এছাড়াও কিছু স্মার্টফোনে থাকছে ৪০ শতাংশ ছাড়। যেই ব্র্যান্ডগুলি হল nePlus Nord 2 5G, OnePlus Nord CE 5G, Redmi Note 10T 5G, Redmi Note 10s, Mi 11x, Samsung M21 2021, Samsung M32, Samsung M42 5G, iQOO Z3 5G, iQOO 7, Tecno Camon 17 Series, Tecno Spark Go।
৪০ থেকে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিতে থাকছে ৫০ শতাংশ ছাড়। 4K টিভির ক্ষেত্রে থাকছে ৬০ শতাংশ ছাড়। ৩২ ইঞ্চি টিভি ১২,৯৯৯ টাকা থেকে শুরু হবে। স্মার্টফোনের অ্যাক্সেসারিজে ৪০ শতাংশ ছাড় থাকবে।