মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বিরাট সুখবর! এক ধাক্কায় অনেকটা কমল Note 9, Note 9 Pro-সহ Redmi-র বেশ কয়েকটি ফোনের দাম, জানুন বিশদে…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৩১ সময় দেখুন
বিরাট সুখবর! এক ধাক্কায় অনেকটা কমল Note 9, Note 9 Pro-সহ Redmi-র বেশ কয়েকটি ফোনের দাম, জানুন বিশদে…


#কলকাতা: যাঁরা Redmi সিরিজ, বিশেষ করে Redmi Note সিরিজের ফোন কিনতে চান, তাঁদের জন্য সুখবর। এবার দেশের বাজারে Redmi 9 Prime, Redmi 9i, Redmi Note 9, Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। এক্ষেত্রে দু’টি ফোনে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্তও ছাড় পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই Xiaomi ও Amazon India-র ওয়েবসাইটে ফোনগুলির নতুন দাম আপডেট করা হয়েছে। অফলাইন স্টোরেও মিলবে একই সুবিধা। এবার বিশদে জেনে নেওয়া যাক দামের তালিকা।

Redmi Note 9 Pro Max ফোনে সব চেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে। ৬ GB+৬৪ GB স্টোরেজ অপশনে Pro Max ভার্সনের দাম ১৬,৯৯৯ টাকা। অফারে ২০০০ টাকা কম অর্থাৎ ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এটি। ৬ GB+ ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির বর্তমান দাম ১৭,৪৯৯ টাকা। তবে এক্ষেত্রে ১০০০ টাকা ডিসকাউন্ট মিলছে। কারণ ফোনটির বাজার মূল্য ১৮,৪৯৯ টাকা। বর্তমানে ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোন।

আকর্ষণীয় অফার পাওয়া যাবে Redmi Note 9 Pro ফোনে। Redmi Note 9 Pro ফোনটির বর্তমান দাম ১৫,৯৯৯ টাকা। অফারে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। কারণ ৪ GB+ ১২৮ GB স্টোরেজ অপশনের Redmi Note 9 Pro ফোনে ২,০০০ টাকার ছাড় রয়েছে। অন্য দিকে, ৪ GB+ ৬৪ GB স্টোরেজ অপশনের Redmi Note 9 Pro ফোনে মাত্র ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটির দাম ১৩,৯৯৯ টাকা। পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়।

সুবিধা মিলছে Redmi Note 9 ফোন কেনার ক্ষেত্রেও। ফোনটির ৬ GB+ ১২৮ GB স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা। কিন্তু ১০০০ টাকার ডিসকাউন্টের পর ৬ GB+১২৮ GB স্টোরেজ অপশনের Redmi Note 9 ফোনের দাম হয়েছে ১৩,৯৯৯ টাকা। মিডল রেঞ্জের ফোন কেনার ইচ্ছে থাকলে Redmi Note 9 কেনা যেতে পারে। অন্য দিকে, ৪ GB+ ১২৮ GB স্টোরেজ অপশনে এই একই ফোন পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়। আগের দাম ছিল ১৩,৪৯৯ টাকা। ফোনটির ৪ GB+ ৬৪ GB অপশনেও ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। ৬৪ GB স্টোরেজ অপশনে এই একই Redmi Note 9 ফোনের দাম হচ্ছে ১১,৯৯৯ টাকা। ছাড়ের পর মাত্র ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে এটি।

ছাড় মিলছে Redmi 9 Prime ফোনেও। এক্ষেত্রে ৪ GB+ ৬৪ GB স্টোরেজ অপশনের Redmi 9 Prime ফোনের বর্তমান দাম ৯,৪৯৯ টাকা। এই ফোনটিতে ৫০০ টাকার ডিসকাউন্ট অফার রয়েছে। অন্য দিকে, ৪ GB+ ১২৮ GB স্টোরেজ অপশনের ফোনে ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

Redmi 9 সিরিজের সব চেয়ে সস্তা ফোনটি হল Redmi 9i। এক্ষেত্রে Redmi 9i স্মার্টফোনেও ৩০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে ৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে এই Redmi 9i ফোন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর