শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিরোধী দলের অস্তিত্ব মুছে দিতে চায় সরকার: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
বিরোধী দলের অস্তিত্ব মুছে দিতে চায় সরকার: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার বিরোধী দলের অস্তিত্ব মুছে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের খবরে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। দেশে রাজনীতি ও গণতন্ত্র চর্চার পথ বর্তমান কর্তৃত্ববাদী সরকার রুদ্ধ করে দিয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে।’

মির্জা ফখরুল বলেন, ‘হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন রহস্যজনক। গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-পীড়ন, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্ন মত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।’

বিবৃতিতে ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর