বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিলি দ্য কিড হত্যায় ব্যবহৃত বন্দুক নিলামে উঠছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫১৯ সময় দেখুন
বিলি দ্য কিড হত্যায় ব্যবহৃত বন্দুক নিলামে উঠছে


আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার পুরনো বুনো পশ্চিমের দুর্ধর্ষ আউটল বিলি দ্য কিডের হন্তারক আগ্নেয়াস্ত্রটি নিলামে উঠছে। বন্দুকটির দর দুই থেকে তিন মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে নিলাম প্রতিষ্ঠান বনহামস।

১৮৮১ সালের ১৪ জুলাই নিউ মেক্সিকোর ফোর্ট সামনুর এলাকায় এক র‍্যাঞ্চে আমেরিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত আউটল বিলি দ্য কিডকে গুলি করে হত্যা করেন শেরিফ প্যাট গ্যারেট। নিলাম প্রতিষ্ঠান বনহামস জানিয়েছে, ১৪০ বছর আগে বুনো পশ্চিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত ওই ঘটনাটির সঙ্গে যুক্ত শেষ কোনো চিহ্ন হিসেবে এই বন্দুকটি নিলামে উঠছে। এ বন্দুকটিকে পুরাতন বুনো পশ্চিমের ইতিহাসে সবচেয়ে ‘আইকোনিক সম্পদ’ হিসেবেও অভিহিত করেছে বনহামস। আগামী ২৭ আগস্ট আমেরিকার লস এঞ্জেলসে বন্দুকটি নিলামে তোলা হবে।

বিলি দ্য কিডের জন্ম নিউইয়র্কে। সেখান থেকে তার পরিবার অ্যারিজোনায় পাড়ি জমানোর পর অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েন বিলি দ্য কিড। তার সময়ে নিউ মেক্সিকো ও অ্যারিজোনা অঞ্চলে তিনি মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিলেন। মূলত আমেরিকার পুরনো বুনো পশ্চিমের ইতিহাসে ১৪০ বছর ধরে বিলি দ্য কিডই সবচেয়ে কুখ্যাত আউটল হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বিলি দ্য কিড নিয়ে আমেরিকায় রয়েছে অসংখ্যা কিংবদন্তী। তাকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্যা সিনেমা, গান ও গল্প।

বিলি দ্য কিডকে ১৮৮১ সালের ১৪ জুলাই গুলি করে হত্যা করেন নিউ মেক্সিকোর শেরিফ প্যাট গ্যারেট। শেরিফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি  ৫০ বছর ধরে টেক্সাসের দম্পতি জিম ও থেরেসা আর্লের সংগ্রহে ছিল। ২০১৯ সালে জিম আর্লে মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা বন্দুকটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর