শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২২৩ সময় দেখুন
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ র‌্যালি করে তারা। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপন্থী চিকিৎসকরা অংশ নেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিচ্ছে।’

স্বাস্থ্যখাতে অরাজকতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ন জানিয়ে রিজভী বলেন, ‘করোনার সময় স্বাস্থ্যখাতে শাহেদ-সাবরিনার আর্ভিাব ঘটেছে। চিকিৎসা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছে, চিকিৎসা না পেয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুস্থ স্বাস্থ্যখাত ফিরিয়ে আনতে হবে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর