রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃঃ  বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো.নূরে আলম লিমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, লিমন ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল (রোববার) রাজধানীর হুমায়ুন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক এসব তথ্য জানিয়েছেন।

ফজলুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার রাতে মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর