বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল


তথ্যপ্রযুক্তি ডেস্ক

ঢাকা: বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অচল হয়ে পড়েছে। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিক থেকে এসব সামাজিক মাধ্যমে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করলে একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তায় বলা হচ্ছে, ‘সরি, সামথিং ওয়েন্ট রং, উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উই উইল গেট ইট ফিক্সড এজ সন এজ পসিবল।’

এদিকে টুইটারে প্রকাশিত ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সচেতন যে, কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ এবং পণ্যে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলো সারিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য কাজ করছি। যে কোনো অসুবিধার জন্য দুঃখিত।’

উল্লেখ্য যে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মার্কিন জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন অ্যাপ।

এর আগে ২০১৯ সালে এমন দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়েছিল ফেসবুক। সে সময় প্রায় এক ঘণ্টা ফেসবুকের সার্ভার ডাউন থাকে। ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এ বিভ্রাট ঘটে।

বিশ্বের বড় বড় ওয়েবসাইট ও অ্যাপ সাধারণত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) বিভ্রাটের কারণে অচল হয়ে পড়ে। গত জুনে সিডিএন বিভ্রাটে অ্যামাজন, রেডিট, নিউইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন’র মতো ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল।

আরও  পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর