শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিসিএস পেছানোর দাবিতে যমুনার অভিমুখে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন
বিসিএস পেছানোর দাবিতে যমুনার অভিমুখে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ


ঢাকা: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন চাকরিপ্রত্যাশীরা। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের যমুনা ভবনের উদ্দেশ্যে মিছিল আটকে দেয় পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন প্রার্থীরা। বিকেল ৫ টার দিকে তারা যমুনা ভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

-ছবি : সারাবাংলা

সংঘর্ষের আগে জলকামান ব্যবহার করে পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এতে তারা আরও ক্ষুদ্ধ হয়ে উঠলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংর্ঘষে আহত হয়ে প্রায় ছয় থেকে সাত জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছেন বলে জানান চাকরিপ্রত্যাশীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন,”অনেক হয়েছে, এখন আমাদের দাবি একটাই- পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ। তারপর আমরা পরীক্ষায় বসবো, এর আগে না। এখন আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য অবস্থান করব।”

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শাহবাগ থানার দায়িত্বগত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়েছে। আমি সেখানে উপস্থিত থাকায় কিছু ইট পাটকেলের আঘাতে আহত হয়েছি। তারা এখনো এখানে অবস্থান করছে “

পরীক্ষার্থীদের দাবি, গত বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেয়া হয়েছে ২ মাসেরও কিছু সময় কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানান তারা।

-ছবি : সারাবাংলা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করার বিষয়ে তারা বলেন, ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন এ আসন বিন্যাস বাতিল করার উদ্যোগ নেয়। দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা।

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর