বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ১৩২ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩০০ সময় দেখুন
বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ১৩২ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোলহান গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

শনিবার (৫ জুন) রাতভর হামলায় স্থানীয় বাজার এবং জনপদে পুড়িয়ে দেওয়া হয় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।তবে, এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে, দেশটিতে সর্বশেষ জঙ্গি হামলার ঘটনায় ‘তীব্র ক্ষোভ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

হামলায় প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। এক টুইটার বার্তায় তিনি বলেন, অবশ্যই অশুভ শক্তিকে মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের মতো বুরকিনা ফাসোতেও তীব্র নিরাপত্তার সংকট। প্রায়ই সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় হানা দেয় হত্যা-লুণ্ঠন-অপহরণ করে থাকে।

অন্যদিকে, সন্ত্রাসী হামলা বেড়ে চলায় মে মাসেই বুরকিনাবি সেনাবাহিনী একটি বড় অভিযান পরিচালনা করে। তারপরেও সহিংসতা ঠেকানো সম্ভব হচ্ছে না। দুই বছরে সশস্ত্র সহিংসতায় দেশটি থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom