শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন
বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম


‘কিং অফ দ্য নর্থ’ ডাকনামে পরিচিত অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নেতৃত্ব নিয়ে সোমবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) অ্যান্ডি বার্নহ্যাম হবেন যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী এবং গত দশকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অধিষ্ঠিত হওয়া সপ্তম প্রধানমন্ত্রী।

বার্নহ্যাম প্রায় এক দশক আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হওয়ার জন্য ওয়েস্টমিনস্টার ছেড়েছিলেন এবং লেবার পার্টির নেতৃত্ব নিশ্চিত করার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি সংসদে ফিরে আসেন।

৫৬ বছর বয়সি এই নেতা গত মাসে মেকারফিল্ডের এমপি নির্বাচিত হন। অন্য কোনো লেবার এমপির সঙ্গে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি নির্বাচিত হয়েছেন এবং গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে দলের নেতা হন।

বিবিসির খবরে বলা হয়েছে, আজ রোববার (২০ জুলাই) সকালে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে তার শেষ ভাষণ দেবেন এবং বার্নহ্যাম তার প্রথম ভাষণ দেবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সিঁড়ি থেকে।

উভয়েই বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন – প্রথমে তাকে স্টারমারের পদত্যাগপত্র দেওয়া হবে, তারপর তিনি বার্নহ্যামকে সরকার গঠন করতে বলবেন। এরপর বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ দিতে এবং মন্ত্রিসভা নিয়োগ শুরু করতে ১০ ডাউনিং স্ট্রিটে যাবেন।

আগামী প্রধানমন্ত্রী ব্রিটেনের জন্য ‘আরও স্বস্তির সুযোগ’ দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বলে আশা করা হচ্ছে – এবং দেশবাসীর প্রতি আশাবাদের বার্তা দিয়ে তার ভাষণ শেষ করবেন।

ব্রিটেনের অন্যতম সুপরিচিত আঞ্চলিক রাজনীতিবিদ বার্নহ্যাম কোভিড-১৯ মহামারীর সময় উত্তর ইংল্যান্ডের পক্ষে তার অকপট অবস্থান ও বৃহত্তর আঞ্চলিক বিনিয়োগের প্রচারণার জন্য ‘কিং অফ দ্য নর্থ’ উপাধি অর্জন করেন।

তার সহজ-সরল আচরণের জন্য পরিচিত বার্নহ্যাম প্রায়শই নিজেকে ওয়েস্টমিনস্টারের চিরাচরিত রাজনীতিবিদদের থেকে আলাদা করে দেখিয়েছেন। নির্বাচনের প্রচারের সময় তিনি বলেছিলেন, ‘আমি যখন বলেছিলাম যে আমি ভিন্নভাবে রাজনীতি করব, আমি তা মন থেকেই বলেছিলাম।’

সমর্থকরা বলেন, এই আচরণই তাকে লেবার পার্টির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করতে সাহায্য করেছে। কিন্তু এখন তিনি সেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যা কিয়ার স্টারমারকেও মোকাবিলা করতে হয়েছিল। যার মধ্যে রয়েছে মন্থর অর্থনীতি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়।

ধারণা করা হচ্ছে, বার্নহ্যাম কিছু প্রচলিত রীতি ত্যাগ করবেন কারণ তিনি শুরু থেকেই দ্রুত গতিতে কাজ করতে চান।

টোরি নেত্রী কেমি ব্যাডেনক বার্নহ্যামকে সতর্ক করে বলেছেন যে তিনি ‘কোনো সুস্পষ্ট পরিকল্পনা’ ছাড়াই ক্ষমতায় আসছেন।

 

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর