বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বেনাপোল আইসিপি দিয়ে ট্রাভেল পারমিটে কিশোরের প্রত্যাবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ সময় দেখুন
বেনাপোল আইসিপি দিয়ে ট্রাভেল পারমিটে কিশোরের প্রত্যাবর্তন


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি কিশোরকে নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবর্তিত কিশোরের নাম মোঃ শামিম (১৬)। সে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে। অভিযোগ রয়েছে, সে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন সূত্র জানায়, শামিম গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল কাশ্মীর পুলিশের হাতে আটক হন। এরপর তাকে কাশ্মীরের একটি বয়েজ শেল্টার হোমে রাখা হয়, যেখানে তিনি প্রায় এক বছর সাত মাস অবস্থান করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে কিশোরটিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে কিশোরকে গ্রহণ পূর্বক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর