বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বেনাপোলে ৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
বেনাপোলে ৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক


মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::

বেনাপোল চেকপোস্ট প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান (ইউ এস) ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেনাপোল বন্দরের প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেরিন সুলতানা সাভার থানার আশুলিয়া এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। ভারতের হন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল মারকুইজ ইসস্ট্রইচ কোলকাতা এর বহনকারী হিসেবে জেরিন সুলতানা কাজ করে। হন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল অভিনব কায়দায় ল্যাগেজ এবং শরীরের ফিটেড অবস্থায় পাচার করে থাকে।

এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেন্ঞ্জার টার্মিনালের সামনে অভিযানে বসে। পরে সন্ধ্যা ৭টার দিকে ঐ নারী বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম শেষ করে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। যার বাংলাদেশী মুল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর