বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বেনিনে সেনাদের একাংশের রাষ্ট্র ক্ষমতা দখলের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
বেনিনে সেনাদের একাংশের রাষ্ট্র ক্ষমতা দখলের দাবি


পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনাদের একাংশ দাবি করেছে যে, তারা রাষ্ট্রপতি প্যাট্রিস তালোনকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে।

রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন তারা। তবে প্রেসিডেন্ট কার্যালয় বলেছে- তালোন নিরাপদে আছেন। খবর বিবিসির।

বিবিসির খবরে আরও বলা হয়, বেনিনের ফরাসি দূতাবাস জানিয়েছে, কোটোনো শহরে রাষ্ট্রপতির বাসভবনের কাছে গুলি চালানোর খবর পাওয়া গেছে।

এদিকে সৈন্যরা ঘোষণা দিয়েছে, প্যাট্রিস তালোন আর দেশের প্রেসিডেন্ট নেই। তারা সংবিধান স্থগিত ও স্থল সীমান্ত বন্ধ করার পাশাপাশি দেশের আকাশসীমা বন্ধেরও ঘোষণা দিয়েছেন। সেনা দলটি নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) হিসেবে পরিচয় দিয়েছে।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী শেগুন আদজাদি বাকারি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘টিভি স্টেশনে থাকা সৈন্যদের ছোট দলটিতে সেনাবাহিনীর কোনো সদস্য ছিলেন না। তাদের বড় একটি অংশ এখনো সরকারের অনুগত এবং তারা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপতির কার্যালয়ের এক ব্যক্তি এএফপিকে বলেছেন, ‘গুটিকয়েক মানুষের ছোট দলটি শুধু টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে। শহর ও দেশ সম্পূর্ণ নিরাপদ।’ তবে রাষ্ট্রপতি এখন ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করে কেউ কিছু বলেননি।

কোটোনোর ওপর দিয়ে হেলিকপ্টার উড়তে দেখা গেছে এবং শহরের বেশ কয়েকটি রাস্তা ভারী সামরিক যান দিয়ে অবরুদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ১০ বছর ধরে বেনিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্যাট্রিস তালোন। আগামী এপ্রিলে তার ক্ষমতা ছাড়ার কথা রয়েছে।

সাবেক ফরাসি উপনিবেশ বেনিনকে আফ্রিকার স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসাবে বিবেচনা করা হয়। এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশগুলোর একটি। তবে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর