শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বেরোবির ছাত্র সংসদ নীতিমালা অনুমোদিত: চলতি বছরেই নির্বাচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন
বেরোবির ছাত্র সংসদ নীতিমালা অনুমোদিত: চলতি বছরেই নির্বাচন


রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নীতিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘চলতি বছরের মধ্যেই সুষ্ঠু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে।’

সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য জানান, ৩১ অক্টোবরের মধ্যে পাসের আশ্বাস দিয়েছিলাম, নির্ধারিত সময়ের আগেই অনুমোদন হয়েছে। নির্বাচন কমিশন গঠনসহ কারিগরি প্রস্তুতি নেওয়া হবে।

সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৭ বছর পর এই নীতিমালা পাসের ফলে বেরোবিতে গণতান্ত্রিক চর্চা শুরু হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করছেন। অনেকেই লিখেছেন, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর