বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বেলারুশ সীমান্তে দেওয়াল তুলছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দেখুন
বেলারুশ সীমান্তে দেওয়াল তুলছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

বেলারুশ সীমান্তে কনক্রিট ও কাঁটাতারের দেওয়াল তুলছে ইউক্রেন। বেলারুশ হয়ে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় কিয়েভ এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেন ইতিমধ্যে ভোলিন অঞ্চলে বেলারুশের সঙ্গে সীমান্তে তিন কিলোমিটার কংক্রিটের দেওয়াল তৈরি করেছে। আরও দুটি অঞ্চলে কনক্রিট ও কাঁটাতার দেওয়াল তৈরির কাজ চলছে।

তবে ইউক্রেন কর্তৃপক্ষ দেওয়ালের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, বেলারুশের সঙ্গে ইউক্রেনের ১ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে।

গত মাসে বেলারুশে কয়েক হাজার সেনা নতুন করে মোতায়েন করেছে রাশিয়া। এর ফলে বেলারুশ থেকে যৌথ আগ্রাসনের আশঙ্কা করছে কিয়েভ।

বৃহস্পতিবার রয়টার্স ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, বেলারুশকে হুমকি হিসেবে বিবেচনা করছে কিয়েভ। যদিও বেলারুশ সীমান্তে দুই দেশের সেনারা নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর