বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাশিয়ার পাঠানো কিছু পারমাণবিক অস্ত্র ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলা বোমার চেয়ে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী।

সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম রাশিয়া যুদ্ধক্ষেত্র ব্যবহার করা যায় এমন পারমাণবিক অস্ত্র অন্য দেশে মোতায়েন করছে।

লুকাশেঙ্কো রুশ টেলিভিশন চ্যানেল রসিয়া-১ এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমের তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কৌশলগত এসব পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই থাকবে।এর আগে গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় রাশিয়া।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর