বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বেলুচিস্তানে বিস্ফোরণে নিহত অন্তত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৫ সময় দেখুন
বেলুচিস্তানে বিস্ফোরণে নিহত অন্তত ৪


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বেলুচিস্তানের বারখান শহরের রাখনি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বারখান স্টেশন হাউজ অফিসার (এসএইচও) সাজ্জাদ আফজাল পাকিস্তানের গণমাধ্যম ডন ডটকমকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের জন্য এলাকাটি ঘিরে রেখেছে।

বারখানের জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো ডন ডটকমকে বলেন, একটি মোটরসাইকেলে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবকরা রক্তাক্তদের উদ্ধার করছেন। রাস্তার ধারে ছিন্নভিন্ন মোটরসাইকেল ও পোড়া শাক-সবজি পড়ে আছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো এই বিস্ফোরণের নিন্দা করেছেন। তিনি দোষীদের গ্রেফতারের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যারা নিরপরাধ মানুষের রক্তপাত করেছে তারা মানবতার শত্রু।’

তাৎক্ষনিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর