বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বেসন, চালের গুঁড়ো, কালোজিরে…বাড়িতেই বানান মুচমুচে ক্যাপসিকামের চপ! রইল সহজ রেসিপিeasy recipe to make capsicum chop at home

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Capsicum Chop Easy Recipe: কীভাবে তৈরি করবেন ক্যাপসিকামের চপ, জানেন কি? খুব সহজেই বাড়িতে অল্প একটু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ক্যাপসিকামের চপ

X

ক্যাপসিকামের

ক্যাপসিকামের চপ 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শীতকাল মানেই বাজারে লাল, সবুজ কিংবা হলুদ রঙের ক্যাপসিকামের বাহার।ভিটামিন সি সমৃদ্ধ, ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিনের প্রধান উৎস এই ক্যাপসিকাম। প্রধানত শাকসবজি, নুডলস এবং আচারের জন্য ব্যবহার করা হয় এই ক্যাপসিকাম। কিন্তু শীত পড়তেই বাজারে চপের দোকানগুলোতে ক্যাপসিকামের চপ কিনতে ভিড় পড়ে যায় ক্রেতাদের। কীভাবে তৈরি করবেন ক্যাপসিকামের চপ, জানেন কি? খুব সহজেই বাড়িতে অল্প একটু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ক্যাপসিকামের চপ।

আরও পড়ুন : দুধ আর নতুন গুড়ের মিশেলে তৈরি কেশর ফিরনিতে মন মজেছে মিষ্টিপ্রেমীদের! দেখুন কীভাবে তৈরি হয়, জানুন দাম

উপকরণ:  এই ক্যাপসিকামের চপ বানাতে প্রয়োজন বেসন , চালের গুঁড়ো, কালোজিরা, আদা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, চাট মশলা, ভাজা জিরে মশলা, ধনেপাতা কুচি।

প্রণালী: প্রথমে ক্যাপসিকামগুলি লম্বালম্বি চার টুকরো করে কেটে নিন। বীজ এবং বোঁটার অংশ ফেলে দিন। কড়াইয়ে তেল গরম করুন। এরপর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, বেকিং সোডা নিয়ে ঘন করে ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন যতটা বেসন নেবেন চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক। এবার ক্যাপসিকাম গুলো ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। বিকেলের জলখাবারে বেশ জনপ্রিয় ক্যাপসিকামের চপ। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ক্যাপসিকামের চপ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর