বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ব্যাংকে এআই, ৪০০০ কর্মী ছাঁটাই করবে ডিবিএস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫

ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর (ডিবিএস)। ছবি: সংগৃহীত

ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর (ডিবিএস) আগামী তিন বছরে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মানুষের পরিবর্তে আরও বেশি কাজ করার সক্ষমতা তৈরি হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রচারিত হয়েছে।

এক বিবৃতিতে ব্যাংকটির একজন মুখপাত্র বিবিসিকে জানান, ‘এই কর্মীসংকোচন স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হবে, কারণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের মেয়াদ শেষ হয়ে আসছে।’

তবে স্থায়ী কর্মীদের ওপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে না বলে জানিয়েছে ব্যাংকটি। ডিবিএস-এর বিদায়ী প্রধান নির্বাহী পিউষ গুপ্ত বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার নতুন এআই-সম্পর্কিত কর্মসংস্থান তৈরি করবে। বর্তমানে ডিবিএস-এ ৮ হাজার থেকে ৯ হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী রয়েছে, আর মোট কর্মীর সংখ্যা প্রায় ৪১ হাজার।

২০২৪-এ ব্যাংকটির প্রধান নির্বাহী পিউষ গুপ্ত বলেছিলেন, ডিবিএস এক দশকেরও বেশি সময় ধরে এআই নিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, ‘আমরা বর্তমানে ৩৫০টি ক্ষেত্রে ৮০০-টিরও বেশি এআই মডেল ব্যবহার করছি এবং ২০২৫ সালের মধ্যে এগুলোর অর্থনৈতিক প্রভাব ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

মার্চের শেষের দিকে পিউষ গুপ্ত ব্যাংকটি ছাড়বেন এবং তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান ডেপুটি সিইও তান সু শান।

এআই প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তার বিশ্বব্যাপী চাকরির বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছিল, বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরি এআই দ্বারা প্রভাবিত হবে।

সারাবাংলা/এনজে

এআই
কর্মী
ছাঁটাই
ডিবিএস
ব্যাংক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর