সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এস এন তরুণ দে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এস এন তরুণ দে


ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর অংশ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সারাবাংলার ডটকম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিকে তার স্বতন্ত্র প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এস এন তরুণ দে জানান, দলীয় পরিচয়ের বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তার এই সিদ্ধান্তের পর সরাইল ও আশুগঞ্জসহ জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনিক পরিচিতির কারণে তার অংশগ্রহণ নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom