বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্টি, ২০ পাউন্ড জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্টি, ২০ পাউন্ড জরিমানা


আন্তর্জাতিক ডেস্ক

করোনাকালীন বিধিনিষেধ উপেক্ষা করে পার্টি আয়োজন করায় ২০ পাউন্ড অর্থদণ্ড পেলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে ঠিক কোন ব্যক্তির উপর এই দণ্ড হলো তা স্পষ্ট করেনি পুলিশ। ১০ নং ডাউনিং স্ট্রিটের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর কোনো দণ্ড আরোপ হলে তা প্রকাশ্যে জানানো হবে।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, জরিমানার অর্থ ২৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এই সময়ের ভেতরে পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও জানানো যাবে।

তবে অর্থদণ্ডেই ঘটনার ইতি টানছে না পুলিশ। তারা জানিয়েছে, এখনও বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের তদন্ত চলছে। ভবিষ্যতে আরও বড় জরিমানার সিদ্ধান্তও আসতে পারে।

২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে একটি পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। সে সময় তার দেশে করোনাভাইরাস মহামারিকালীন কঠোর বিধিনিষেধ চলছিল। বিধিনিষেধের আওতায় সব রকমের পার্টি নিষিদ্ধ ছিল। তবে বিধিনিষেধ অমান্য করে ওই পার্টি করার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়। শুরুতে পার্টির করার তথ্য অস্বীকার করেন বরিস। যদিও পরে ওই পার্টিতে উপস্থিত থাকার কথা স্বীকার করে পার্লামেন্টে ক্ষমা চান তিনি। পার্লামেন্টে বরিস জনসন স্বীকারোক্তিতে জানান, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায় আয়োজিত পার্টিতে শতাধিক অতিথি ছিলেন। সে সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর