বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News

ব্রিটিশ রণতরীতে করোনার হানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
ব্রিটিশ রণতরীতে করোনার হানা


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ নৌ বাহিনীর বিমানবাহী রণতরী ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ এ থাকা অন্তত ১০০ নাবিক বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত, এমন খবর জানিয়েছে বিবিসি।

একই বহরে থাকা আরও চারটি জাহাজেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। রণতরীর এই বহরটি মিত্রেদেশগুলোর সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরের পথে রয়েছে।

এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সব নাবিককে দুই ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয়। সংক্রমণ মোকাবিলার চেষ্টা চলছে।

এদিকে, এইচএমএস কুইন এলিজাবেথ রণতরীর নেতৃত্বে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) রণতরীর বহর মে মাসের শেষ দিকে যাত্রা শুরু করেছে। বহরটি এখন ভারত মহাসাগরে প্রবেশ করেছে।

ব্রিটিশ নৌ বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কিছু সংখ্যক নাবিকের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এতে তাদের কাজ এবং মিশনে কোনো প্রভাব পড়বে না।

এর আগে, ২০২০ সালে এইচএমএস নর্থামবার‌ল্যান্ড নামের আরেকটি রণতরীতে কয়েকজনের মধ্যে কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ার পর জাহাজটিকে উপকূলে ফিরে যেতে হয়েছিল। বড়দিনের সময়ে নাবিকদেরকে আইসোলেশনে থাকতে হয়েছিল।

প্রসঙ্গত, বিশ্ব সফরে বেরিয়ে এইচএমএস কুইন এলিজাবেথ সমুদ্রপথে ২৬ হাজার মাইল পাড়ি দিয়েছে। পোর্টসমাউথ নৌ ঘাঁটি থেকে এর যাত্রা শুরু হয়েছিল। তার আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রধানমন্ত্রী বরিস জনসন রণতরীটি পরিদর্শন করেছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর