বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত

ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য, বাবা-মা হলেন হ্যারি-মেগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য, বাবা-মা হলেন হ্যারি-মেগান


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল কন্যাশিশুর বাবা-মা হয়েছেন। শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে ব্রিটিশ রাজপরিবারের নতুন এ সদস্যের জন্ম হয়েছে। তবে শিশু সন্তানের জন্মের দুই দিন পর রোববার এ খবর ঘোষণা করলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

রোববার প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল যৌথ বিবৃতিতে জানান, পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে— লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

উল্লেখ্য, ‘লিলিবেট’ ব্রিটেনের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম। আর ‘ডায়না’ হলেন প্রিন্স হ্যারির মা। মূলত প্রিন্স হ্যারির মা এবং দাদির প্রতি শ্রদ্ধাস্বরূপ নবাগত শিশুর এ নাম রাখা হয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। হাসপাতাল ছেড়ে বাড়িতেই অবস্থান করছেন তারা।

এর আগে ২০১৯ সালে পুত্র সন্তানের বাবা-মা হয়েছিলেন হ্যারি-মেগান। তার নাম আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর।

গত বছর রাজকাজ থেকে সরে দাঁড়ান প্রিন্স হ্যারি। বর্তমানে হ্যারি ও মেগান মার্কেল যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom