বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ব্রিস্টলের জাদুঘর থেকে ৬০০ শিল্পকর্ম চুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন
ব্রিস্টলের জাদুঘর থেকে ৬০০ শিল্পকর্ম চুরি


যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের একটি জাদুঘরের সংরক্ষণাগার থেকে ৬০০ এর বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য, রাজপরিবার এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর ইতিহাস-সংক্রান্ত এসব শিল্পকর্ম ২৫ সেপ্টেম্বর ভোরে জাদুঘরের একটি সুরক্ষিত ভবন ভেঙে নিয়ে যায় চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রিস্টল পুলিশ চার সন্দেহভাজনের সিসিটিভি ছবি প্রকাশ করে। তবে ঘটনাটি প্রকাশ্যে আনতে আড়াই মাস সময় লাগল কেন সে বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ বা পুলিশ কেউই মন্তব্য করেনি।

চুরি হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে— খোদাই করা হাতির দাঁতের মূর্তি, রুপা ও ব্রোঞ্জের ভাস্কর্য, নেকলেস, চুড়ি, আংটি, মেডেল, ব্যাজ ও সামরিক প্রতীক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামগ্রী, ভূতাত্ত্বিক বিভিন্ন নমুনা

ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার জানান, এই জিনিসগুলোর ব্যাপক সাংস্কৃতিক মূল্য রয়েছে। অধিকাংশই ছিল দানকৃত সংগ্রহ, যা দুই শতাব্দী জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, অবদানকারী ব্যক্তিদের ইতিহাস এবং সাম্রাজ্যের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্মৃতি বহন করে।

তদন্তের দায়িত্বে থাকা ব্রিস্টল পুলিশের জ্যেষ্ঠ কনস্টেবল ড্যান বার্গান জানান, এটি শহরের জন্য বড় ধরনের সাংস্কৃতিক ক্ষতি।

তিনি বলেন, ‘চুরি যাওয়া অনেক নিদর্শন অপূরণীয়। এগুলোর প্রতিটি আমাদের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্ব করে।’

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং চুরি হওয়া শিল্পকর্ম বিক্রির যেকোনো প্রচেষ্টা শনাক্তে কাজ করছে। নাগরিকদের কাছে সন্দেহভাজনদের শনাক্ত করতে এবং যেকোনো তথ্য সরবরাহে সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে জাদুঘরের সংরক্ষণাগারের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর