মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ব্রেকফাস্টে মাত্র ১৫ মিনিটেই তৈরি করুন মজাদার বানানা প্যানকেক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
ব্রেকফাস্টে মাত্র ১৫ মিনিটেই তৈরি করুন মজাদার বানানা প্যানকেক


ব্যস্ত জীবনে আমাদের চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা লাইট স্ন্যাকস হিসেবে ঝটপট তৈরি করতে পারেন বানানা প্যানকেক। অল্প কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে তৈরি করা যায় বলে এক্সট্রা কোনো হ্যাসেল নেই! চলুন জেনে নেই মাত্র ১৫ মিনিটে কীভাবে বানানা প্যানকেক তৈরি করবেন।

উপকরণ

  • কলা- ২টি
  • ডিম- ২টি
  • ময়দা- ১ কাপ
  • বেকিং পাউডার- হাফ চা চামচ
  • চিনি– ২ চা চামচ
  • লিকুইড মিল্ক- ৩ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স- হাফ চা চামচ
  • লবণ- এক চিমটি
  • বাটার/তেল– ২ চা চামচ

কীভাবে বানানা প্যানকেক তৈরি করবেন?

১) প্রথমে কলা ম্যাশ করে নিন। এবার এতে ডিম, এক চিমটি লবণ, ময়দা, বেকিং পাউডার, চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করুন।

২) এবার এই মিশ্রণে ভ্যানিলা এসেন্স ও লিকুইড মিল্ক অ্যাড করুন।

৩) একটি ফ্রায়িং প্যানে তেল বা বাটার ব্রাশ করুন। তারপর একটি বড় রাউন্ড স্পুন ব্যবহার করে প্যানকেকের ব্যাটার থেকে পরিমাণমতো নিয়ে প্যানে ছড়িয়ে নিন।

৪) এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। লো হিটে প্যানকেক তৈরি করতে হবে।

৫) এক সাইড ব্রাউন হয়ে গেলে সাবধানে উল্টে দিন। ব্যস, ঝটপট রেডি হয়ে গেলো মজাদার বানানা প্যানকেক!

এবার মধু বা চকোলেট সিরাপ দিয়ে সার্ভ করুন। তাহলে দেখলেন তো, কত সহজে মজাদার নাশতা বানিয়ে নেওয়া যায়! তাহলে ট্রাই করুন নিজেই। আজ এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর