বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভাঙ্গায় স্ত্রীর সাথে  ডিভোর্স : ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন


মাহমুদুর রহমান(তুরান), সংবাদদাতা,ভাঙ্গা,ফরিদপুর ::

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর  সাথে ডিভোর্স হাওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকাদার নামে এক প্রবাসী।

শুক্রবার (১১এপ্রিল) বিকেলে  উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কান্ড ঘটান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর পূর্ব  সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে পাশ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। পরবর্তীতে তাদের সংসারে ২ টি ছেলে মেয়ে হলেও দীর্ঘ দিন দাম্পত্য কলহের পর স্ত্রী  ডিভোর্স দেন। এ ঘটনার পর তিনি  ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বিষয়ে বদিউজ্জামান বলেন আমার সাথে ১৭ বছর আগে পারিবারিক ভাবে সোমা আক্তারের সাথে  বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ বিবাদ  চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগে একবার ডিভোর্স হয়; পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি। এইবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।

এই বিষয়ে সোমা আক্তারের সাথ যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায় নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর